×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ১৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারের পাশাপাশি অপ্রচিলত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে। 
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ। একইসাথে ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে জানা গেছে, সম্প্রতি সময়ে ওমিক্রনের সংক্রমণ বাড়লেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। দীর্ঘদিন ধরে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রসহ প্রধান বাজারের পাশাপাশি এ সময়ে অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪২৩ কোটি ১৬ লাখ ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৯০ কোটি ডলার অর্থাৎ এ সময়ে রপ্তানি প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ সময়ে ১২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একইসময়ের তুলনায় ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। 
এ সময়ে কানাডায় ৬০ কোটি ২৮ লাখ ডলার মূল্যের পোশাক পণ্য রপ্তানি হয়েছে, যা বিগত অর্থবছরের একইসময়ের তুলনায় ২৩ দশমিক ৭৮ শতাংশ বেশি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ অন্যান্য অপ্রচলিত বাজারে ২৪ দশমিক ২৬ শতাংশ রপ্তানি বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat