×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার দেশের দুস্থ গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। সরকার ভিজিডি’র মাধ্যমে দু:স্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিও’র নির্বাহী পরিচালকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব  ডা: আ.এ.মো. মহিউদ্দিন ওসমানী ও এ.কে. এম শামিম আক্তারসহ মন্ত্রণালয়, দপ্তরসংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।
ইন্দিরা বলেন, দেশের গ্রামীণ দু:স্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা দু:স্থ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ভিজিডি কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো, বাংলাদেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উন্নয়নমূলক কাজের অন্যতম অংশীদার এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ভিজিডির মাধ্যমে দু:স্থ নারীর উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে  সংশ্লিষ্ট সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি  আরো বলেন, যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করলে সরকারও সেসব সংস্থার ভাল কাজের ইতিবাচক মূল্যায়ন করবে।
কর্মশালায় সুলতানা আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহিন আহমেদ চৌধুরী এবং সার্প-এর নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন এনজিও  প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat