×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছেন শুক্রবার। দেশটির একটি কারাগারে চালানো ওই হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছে এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। খবর এএফপি’র।
একটি সহায়তা গ্রুপ জানায়, সাদায় হুতি এলাকার ওই কারাগারে এবং একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালানোয় গুতেরেস হতবাক হয়েছেন। এতে বন্দরনগরী হোদিদায় কমপক্ষে তিন শিশু নিহত হয়।
গুতেরেস বলেন, এ হামলায় সংঘাতপূর্ণ এদেশে ‘অতি গুরুত্বপূর্ণ’ ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে তিনি আবুধাবির ওপর হুতি বিদ্রোহীদের চালানো সোমবারের হামলার ঘটনারও নিন্দা জানান।
এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।
এতে বলা হয়, তিনি সামরিক অভিযানের ঝুঁকি থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাদকতা মেনে চলার কথা স্মরণ করে দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নতুন বছরের ভাষণ দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় গুতেরেস সংযুক্ত আবর আমিরাতে হুতিদের হামলাকে ‘দু:খজনক’ এবং ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘এই উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat