×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৩
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সম্প্রতি ১৩ জন গবেষক পি এইচ ডি এবং ১৮ জন এম ফিল ডিগ্রি অর্জন করেছে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
পি এইচ ডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের কামরুন নাহার, ইংরেজি বিভাগের সায়মা আরজু, ইতিহাস বিভাগের চাঁদ সুলতানা কাওছার, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. সাইফুল আলম, ভাষাবিজ্ঞান বিভাগের নাদিয়া নন্দিতা ইসলাম, লোক প্রশাসন বিভাগের ফিরদৌস যারীন, যোগাযোগ বৈকল্য বিভাগের সাদিয়া সালাম, রসায়ন বিভাগের মো. সাহেদ রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ফাহিমা আকতার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সজীব সাহা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমা আক্তার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের রানা-আল-মোশাররফা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ইয়াসমিন সুলতানা।
এম ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইতিহাস বিভাগের তৌহিদা আক্তার, দর্শন বিভাগের নাসরিন আক্তার, ইসলামিক স্টাডিজ বিভাগের মুহা. সহিদ উল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাসরীন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের তাপসী রানী সরকার, শারমিন আক্তার, সংগীত বিভাগের নাঈমা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের মো. সহিদুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের দেওয়ান নুসরাত জাহান, রসায়ন বিভাগের মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অন্তরা দে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মালেকা সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবিন হুদা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তনুশ্রী মল্লিক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উম্মে শেফা সালেহ্, তাসনিয়া তাবাসসুম, মো. খালিদ হাসান এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শামীমা প্রধান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat