×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৪ তলায় আগুনের  ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায়  পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ এবং সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর দায়িত্ব পালন করবেন
আজ মঙ্গলবার বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৪ তলায় ভবনের বাইরে কার্নিশে আগুন লেগেছে। খবর পেয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাৎক্ষণিক ছুটে আসেন। এ সময় হাসপাতালের আনসারসহ অনান্য স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ধোয়ার সৃষ্টি হয়।
হাসপাতাল  কর্তৃপক্ষ আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম সেখানে চলে আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ১৪ তলায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে চলে যায়। আগুনের এই ঘটনায় রোগী ও স্বজনদের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনের ভেতরে আগুনের কোনো ঘটনা ঘটেনি। তবে,  ডি ব্ল­কের ১৪ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বাথরুম সংলগ্ন ভবনের বাইরে কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এ অগ্নিকান্ডের সূএপাত হয়। সিগারেটর আগুনে ভবনের কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat