×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।  এ সময়ে আক্রান্ত সনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন। মৃতদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৬ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩২ দশমিক ৪০ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ১৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৫৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন। গতকাল  ৪৫ হাজার ৮০৭  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৮২৮ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ১২ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৮৭ জন। শনাক্তের হার ৩১ দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৩১ দশমিক ৪৫ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে।
আজ ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রংপুর ও  ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat