×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক গণহত্যার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উত্থাপন করে বিচার চেয়েছে।
দি ইকোনোমিক টাইমস জানায়, চলতি বছর ‘প্রটেকশন অব সিভিলিয়ানস ইন আর্মড কনফ্লিক্ট: ওয়ারস ইন সিটিজ - প্রটেকশন অব সিভিলিয়ানস ইন আরবান সেটিংস’ এর ওপর আয়োজিত ইউএনএসসি’র প্রথম উন্মুক্ত বিতর্কের অংশ নিয়ে ২৫ জানুয়ারি জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি সন্ত্রাসে মদদ দেয়ার জন্য রাষ্ট্রীয় শাসকগোষ্ঠীকে দোষারোপ করেছেন।   
তিরুমূর্তি বলেন, ‘ভারত ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার চাইছে। ওই ঘটনায় প্রায় ৩০ লাখ লোককে হত্যা করা হয়। বাংলাদেশের কয়েকটি উদ্যোগ সত্ত্বেও, এখনো আন্তর্জাতিক আদালতে পাকিস্তান সেনা কর্মকর্তাদের বিচার হয়নি।’ তিনি বলেন, অন্যান্য অনেক দেশও বেসামরিক মানুষের সুরক্ষার কথা বিবেচনা না করেই সামরিক অভিযান চালিয়েছে অথবা ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গনহত্যার  (বর্তমানে বাংলাদেশ) মতো ইচ্ছাকৃতভাবেই বেসামরিক মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। তিরুমূর্তি ইউএনএসসি’কে ২০০৮ সালে মুম্বাইয়ে বর্বরোচিত সন্ত্রাসী হামলার কথাটি স্মরণ করিয়ে দেন। ওই ভয়াবহ হামলায় ১৫টির বেশি দেশের ১৬৬ বেসামরিক নাগরিক নিহত হয়। তিনি আরো বলেন, ‘কয়েক দশক ধরে আন্ত:সীমান্ত সন্ত্রাসবাদে জর্জরিত ভারত সব সময় বৈশ্বিক সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টায় সম্মুখভাগে থেকেছে।’ তিরুমূর্তি বলেন, সশস্ত্র সংঘাতগুলোকে অবশ্যই জাতিসংঘের শর্ত অনুয়ায়ী আন্তর্জাতিক আইন ও নীতির আলোকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় মীমাংসা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat