×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ১০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোর নতুন সামরিক জান্তা একটি আঞ্চলিক সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার দেশের জনগণের উদ্দেশে দেয়া তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ওই সম্মেলনে উয়াদৌগৌর ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হতে পারে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশিয়ান কবোরিকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর পল-হেনরি সানদাওগো দমিবা টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন, ‘বুরকিনা ফাসোর তাদের আন্তর্জাতিক অংশীদারদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। আমি আমাদের দেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের আহ্বান জানাচ্ছি যাতে যত দ্রুত সম্ভব আমরা এ সংকট থেকে বেরিয়ে আসতে পারি।’
ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) সোমবারের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে শুক্রবার পরামর্শ করার কথা রয়েছে।
পশ্চিম আফ্রিকার এ দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া জিহাদি সহিংসতা দমনে কাবোরি ব্যর্থতায় জনগণের ক্ষোভের প্রতি সমর্থন দিয়ে বিদ্রোহী সৈন্যরা তাকে ক্ষমতাচ্যুত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat