×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলানস্কি শুক্রবার তাদের দেশের সীমান্ত বরাবর রাশিয়ার সৈন্য সমাবেশ মোকাবেলায় সৃষ্ট ‘আতঙ্ক’ এড়াতে পশ্চিমা দেশ গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ‘আমাদের এই আতঙ্কের প্রয়োজন নেই।’ বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে জেলানস্কি এমন কথা বলেন। খবর এএফপি’র।
তিনি বলেন, ইতোমধ্যে মুখ থুবড়ে পড়া ইউক্রেনের অর্থনীতি ‘স্থিতিশীলতা’ প্রয়োজন।
জেনানস্কি জোর দিয়ে বলেন, গত বসন্ত কালের রাশিয়ার একই ধরনের সৈন্য সমাবেশের চেয়ে তিনি বর্তমানের হুমকিকে বড় করে দেখছেন না।
‘এ ক্ষেত্রে যে সকল ইঙ্গিত দেয়া হচ্ছে তাতে মনে হয় যে, কালই সেখানে যুদ্ধ শুরু হবে। এমনকি সংশ্লিষ্ট দেশের নেতাদের দেয়া বিভিন্ন ইঙ্গিত থেকেও মনে হচ্ছে সেখানে কালই যুদ্ধ শুরু হবে তারা এমনটাই বলছেন।’
তিনি জানতে চান, ‘আমাদের দেশের জন্য এই যুদ্ধের ব্যয় কত?’
যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকায় কিছু পশ্চিমা মিত্র দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একেবারে আসন্ন সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে হুশিয়ারি বার্তা উচ্চারণের পর ইউক্রেন নেতার এমন আহ্বান উত্তেজনার মুখে পানি ঢেলে দেয়ার সামিল।
জেলানস্কি বলেন, ‘ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির অস্থিতিশীলতা।
পশ্চিমা দেশ গুলো বলছে, রাশিয়া ইউক্রেনের সীমান্ত বরাবর লক্ষাধিক সৈন্যে এবং বিভিন্ন ভারি অস্ত্র মোতায়েন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat