×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককে  প্রথমবার  শিরোপা জিতলেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। প্রথমবারের মত ফাইনালে উঠেই বাজিমাত করলেন তিনি। ফাইনালের মঞ্চে সরাসরি সেটে ২৭তম বাছাই আমেরিকার ড্যানিলেয়ন কলিন্সকে হারিয়েছেন বার্টি। এর মাধ্যমে  ৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজ দেশে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন বার্টি। ঘরের মাঠে ১৯৭৮ সালের পর প্রথম অজি হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ২৫ বছর বয়সী বার্টি।
ফাইনালের মঞ্চে কলিন্সের বিপক্ষে বার্টিই ফেভারিট ছিলেন। কলিন্সের বিপক্ষে মুখোমুখি দেখায় ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্টি। আজ সেটি প্রমান করতে মোটেও দেরি করেননি । প্রথম সেট দাপট দেখিয়ে ৬-৩ গেমে জেতেন বার্টি।
লড়াইয়ে ফিরতে পরের সেটে দারুন লড়াই করেন কলিন্স। হাল ছাড়েননি বার্টিও। এতে সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে আর বার্টির দৃঢ়তার সামনে দাঁড়াতে পারেননি কলিন্স। ১ ঘন্টা ২৭ মিনিট স্থায়ী ম্যাচে  ৭-৬ (৭/২) গেমে সেটটি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন বার্টি। এবারের আসরে কোন সেট না হেরেই ট্রফি জিতে চওড়া হাসি হেসেছেন বার্টি। নিজের দেশে ট্রফি জয়ের অনুভূতি জানাতে গিয়ে ২৮ বছর বয়সী বার্টি বলেন, ‘আমি একটু ঘোরের মধ্যে আছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার আজকের অর্জনের পেছনে অনেক ভূমিকা রেখেছে। আমার স্বপ্ন সত্যি হলো। একজন অস্ট্রেলিয়ান হয়ে আমি সত্যিই গর্বিত। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।’
ফাইনালের প্রতিপক্ষ কলিন্সের প্রশংসাও করেছেন বার্টি। তিনি বলেন, ‘ কলিন্সকে আমার অভিনন্দন জানাতেই হবে, গত দু’টি সপ্তাহ দারুণ খেলেছে সে। ফাইনালেও লড়াই করেছে। আমি জানি, আগামীতে অনেক বছর তুমি এইসব শিরোপার জন্য লড়াই করবে।’
১৯৭৮ সালের ক্রিস্টিন ও’নিলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে শিরোপা জিতলেন বার্টি। এতদিনে কোন পুরুষ বা নারী নিজে দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি।
এই নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করলেন বার্টি। এর আগে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালে উইলম্বডনের ট্রফি জিতেছিলেন তিনি।
২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম খেলতে নামেন বার্টি। ২০২০ সালে সেমিফাইনালেই শেষ হয় বার্টির পথচলা। এই বছর সব মিলিয়ে এককে ১১টি ম্যাচ খেলে সবগুলোতেই জিতলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat