×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, বর্তমান উপাচার্য এমরান কবির চৌধুরীর মেয়াদ গতকাল ৩১ জানুয়ারি শেষ হওয়ায় নবনিযুক্ত উপাচার্য সোমবার বিকেল ৪ টায় কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। উপাচার্য হিসেবে যোগদানের পর তিনি বিশ^বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাস্তবক অর্পণ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্যের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি বরিশালে বেড়ে ওঠেন। তিনি ২৩ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ফর লার্নিং অ্যান্ড টিচিংয়ের জন্য মনোনীত হন তিনি। দেশ–বিদেশে প্রকাশিত জার্নালে তাঁর লেখা ৩৭টি নিবন্ধ রয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat