×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের প্রাক্কালে রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউক্রেন সংকট বিষয়ে আলোচনা করেছেন। উভয় নেতার দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা ‘চলমান কূটনৈতিক তৎপরতা ও ইউক্রেন সীমান্ত বরাবর রাশিয়ার অব্যাহত সামরিক সমাবেশ ঠেকানের বিভিন্ন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।’
মাখোর সোমবার মস্কো ও মঙ্গলবার কিয়েভ সফরের আগে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, ৪০ মিনিটের এ ফোনালাপ সমন্বিত প্রচেষ্টার অংশ ছিল। কিয়েভে তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
ফরাশি নেতা ইঙ্গিত দিয়েছেন, তিনি এ সংকট প্রশমনের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করতে যাচ্ছেন।
মার্কিন কর্মকর্তারা জানান, ক্রেমলিন পশ্চিমাপন্থী তাদেও  প্রতিবেশি দেশ ইউক্রেনের সীমান্ত বরাবর এক লাখ ১০ হাজার সৈন্য জমায়েত করেছে। তবে প্রেসিডেন্ট পুতিন প্রকৃতপক্ষে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিনা সে ব্যাপারে গোয়েন্দা তথ্য নিশ্চিত করা যায়নি।
সপ্তাহান্তে মাখো ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গসহ বাল্টক দেশগুলোর নেতাদের সাথেও এ ব্যাপারে  আলোচনা করেছেন।
এ সপ্তাহের গোড়ার দিকে মাখো ও বাইডেন কথা বলেন। এ সময় তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ক্ষেত্রে তাদের সমন্বিত জবাবের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখ-তার প্রতি তাদের সমর্থন পুন:নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat