×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিআরটিএ’র কোন কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
আজ সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’তে কোন কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোন রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। 
এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোন লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বিআরটিএ থেকে যে কোন মূল্যে দালালের দৌরাত্ম্য  দূর করার নির্দেশ দেন।
আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat