×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার অর্থ বছর -২১ এ ৬.৯৪ শতাংশে পৌঁছেছে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২,৫৯১ ডলার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, গত অর্থবছরে (অর্থবছর ২১) জিডিপি’র আকার দাঁড়িয়েছে ৩৫,৩০২ বিলিয়ন টাকা বা ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার।
আজ প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে র্ভাচুয়াল বৈঠকে যোগ দেন এবং নগরীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা এতে  যোগ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সাময়িক প্রবৃদ্ধির প্রাক্কলন ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ, তবে শেষ পর্যন্ত তা বেড়েছে ১ দশমিক ৫১ শতাংশ।
তিনি বলেন, আমাদের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশে উন্নীত হয়েছে যখন কোভিড-১৯ মহামারী চলাকালীন অন্যান্য অনেক দেশ কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এই অর্জনে অত্যন্ত খুশি এবং তিনি এ সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, জিডিপি’র আকার ছিল ৪১১ বিলিয়ন যা পরে ৪১৬ বিলিয়ন হয়েছে।
এদিকে, বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৫৯১ ডলার যা আগে প্রাক্কলন করা হয়েছিল ২,৫৫৪ ডলার।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জাতীয় জিডিপি’র প্রবৃদ্ধি প্রমাণ করে যে, বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে কারণ দেশের রপ্তানি ও রেমিট্যান্সের মতো খাতে অগ্রগতি হয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা ব্রিফিংয়ে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat