×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাধারণ আবেদনে জেলা ও উপজেলা থেকে জলমহাল ইজারা প্রাপ্তির লক্ষ্যে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি কর্তৃক অনলাইনে ইজারার আবেদন দাখিলের ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই বিষয়ে চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির ৬৭তম সভায় সভাপতিত্ব করার সময় উন্নয়ন প্রকল্পের ন্যায় জেলা-উপজেলায় সাধারণ আবেদনে অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান প্রবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।  
এরই পরিপ্রেক্ষিতে ভূমি সচিব মো. মোস্তাাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জলমহাল ইজারার জন্য জেলা এবং উপজেলা থেকে সাধারণ আবেদনে অনলাইনে আবেদন দাখিলের বিধান চালু করা হয়।
স্বচ্ছতার জন্য জেলা এবং উপজেলা থেকে সাধারণ আবেদনে আগামী ১৪ এপ্রিল থেকে জলমহালের ইজারা ব্যবস্থাপনা কার্যক্রম নির্ধারিত বর্ষ পঞ্জিকার মধ্যে নিষ্পন্ন করার লক্ষ্যে প্রজ্ঞাপনে কর্মপরিকল্পনা করে সময় বেঁধে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat