×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায়  যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশ মিশনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনে তৎপর থাকার পরামর্শ দেয়া হয়েছে । 
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। 
সভায় কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত এবং নাহিম রাজ্জাক অংশগ্রহণ করেন। 
সভায় বাংলাদেশ-মালদ্বীপ বাণিজ্য বৃদ্ধিকল্পে দ্রুত ও সরাসরি নৌ যোগাযোগ স্থাপন করার ব্যাপারে  সুপারিশ করা হয়।  
সভায় বাংলাদেশ- যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তৎপর থাকার সুপারিশ করা হয়। 
সভায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মত করে অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কিনা, বাংলাদেশের বিপরীতে অন্য কোন দেশের নিষেধাজ্ঞা রয়েছে কি না তা আগামী বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করা হয়।  
সভায় বহির্বিশ্বে ডাক্তার, নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ চাহিদা পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং আর্মড ফোর্সেস মেডিকেল কোরে আসন সংখ্যা বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat