×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া সীমান্তে সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে গভীর উত্তেজনার মধ্যে ভারত পূর্ব ইউরোপীয় দেশ ইউক্রেনে অবস্থানরত তাদের নাগরিকদেরকে সাময়িকভাবে দেশটি ত্যাগের কথা বিবেচনা করার পাশাপাশি সেখানে অপ্রয়োজনীয় সব ধরণের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। 
আজ ইউক্রেনের রাজধানী কিয়েভ নগরীতে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির  পরিপ্রেক্ষিতে ইউক্রেনে অবস্থানরত ভারতীয় নাগরিক বিশেষ করে শিক্ষার্থীরা যাদের সেখানে থাকা অপরিহার্য নয়, তারা দেশটি সাময়িকভাবে ত্যাগ করার কথা বিবেচনা করতে পারে।” 
বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনে যাওয়া এবং দেশটির অভ্যন্তরে সব ধরণের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিবৃতিতে প্রয়োজন হলে দূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার সুবিধার্থে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, দূতাবাস ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সব ধরণের সেবা প্রদান করতে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রায় ১৮ হাজার শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক ইউক্রেনে বসবাস করছে। কিছু শিক্ষার্থী ভারতীয় টিভি নিউজ চ্যানেলের সাথে সাম্প্রতিক কথোপকথনের সময় ইউক্রেনে বিরাজমান অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat