×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দিনাজপুরের পার্বতীপুরের শিক্ষার্থী দীপ্তি রানী দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দীপ্তির আপিল মঞ্জুর করে তাকে জামিন দেন।
এ মামলায় দীপ্তিকে আইনি সহায়তা দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আদালতে দীপ্তির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২০ সালের ২৮ অক্টোবর দীপ্তির বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
একই দিন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে দীপ্তিকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে দীপ্তি রাজশাহীর একটি সংশোধন কেন্দ্রে আছেন।
ওই মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন দীপ্তি রানী দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat