×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্রকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সম্মিলিত ওলামা সমাজ।
তারা আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত ওলামা সমাজের উদ্যোগে আয়োজিত ‘বিএনপি-জামায়াত কর্তৃক দেশ-বিরোধী লবিস্ট ফার্ম নিয়োগ, দেশ-বিরোধী কর্মকান্ড ওষড়যন্ত্রকারীদের বিচারের’ দাবীতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবী জানান।
সম্মিলিত ওলামা সমাজোর আহবায়ক হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী, শাইখ মুফতী আলমগীর হোসাইন, মাওলানা রবিউল ইসলাম সিদ্দিকী, মুফতী মো. সাইফুর রহমান, মাওলানা আব্দুস সালাম চরণপুরী, হাফেজ মাওলানা আব্দুল জলিল, মাওলানা লোকমান সাইফী, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা শেখ মুখতার উদ্দিন ও মাওলানা দেলোয়ার হোসাইন।
ড. আব্দুল মোমিন সিরাজী বলেন, বিএনপি-জামায়াত দেশের টাকা বিদেশে পাচার করে লবিস্ট নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বন্ধ, পদ্মা সেতু নির্মাণে বিদেশী সহায়তা বন্ধ, মডেল মসজিদ নির্মাণে সৌদি অর্থায়ন বন্ধ, গার্মেন্টস শিল্পে ধস নামাতে লবিস্ট নিয়োগ করেছে।
তিনি বলেন, দেশের উন্নয়নে যে কোন দেশে যে কোন সরকার লবিস্ট নিয়োগ করতে পারে। কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে কোন দেশের কেউ কোন দেশে লবিস্ট নিয়োগ করতে পারে না। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা লবিস্ট নিয়োগ করে তারা রাষ্ট্রদ্রোহী।
সিরাজী আরো বলেন, ‘ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানাচ্ছি, বিদেশে লবিস্ট নিয়োগ করে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।’
দেশে ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, দেশের উন্নয়নে, ইসলামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আলেম-ওলামা-মাশায়েখ সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat