×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীবছর ২০২৩ সাল থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত  দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এইসব পাঠ্যপুস্তক বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হবে। পরবর্তীতে ধাপে ধাপে আরো শ্রেণিতে তা বাস্তবায়ন করা হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না।
শিক্ষাক্রমে যেসব পরিবর্তন ও পরিমার্জন আনা হয়েছে সেগুলোর উপযোগিতা যাচাই এবং তা সংশোধন ও পরিমার্জনের জন্য দেশের ৬২ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাইÑআউট কার্যক্রম পরিচালনা করা হবে। পাহাড়-চর-সমতল-উপকূল এলাকায় বিভিন্ন ধরন বিবেচনায় রেখে এসব প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।  পাইলটিংয়ের জন্য ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক,শিক্ষক সহায়িকা ও অনুশীলন বই প্রণয়ন করা হয়। এই পাইলটিং কার্যক্রম চলবে চার মাসের জন্য।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat