×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দুবাই এক্সপোতে বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে। কৃষি প্রক্রিয়াজাত, ভ্যালু অ্যাড ও রপ্তানিতে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদেরকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’
আজ মঙ্গলবার দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘কৃষির উন্নয়ন, রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে ফুড, এগ্রিকালচার ও লাইভলিহুডস সপ্তাহ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশ আজ অনেক ফসলে উদ্বৃত্ত। নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন ও  সার্টিফিকেট প্রদানসহ অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। সঞ্চালনা করে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। স্বাগত বক্তব্য দেন দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মনজুর মোর্শেদ। প্রবন্ধে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে অর্জিত সাফল্য  এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।
এসময় ইউএই, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat