×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে গ্রীণ ভয়েস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম রংপুর বিভাগীয় অনুর্ধ-১৪ একাডেমি ফুটবল টুর্নামেণ্ট। আজ মঙ্গলবার দুপুর ২টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়কারী মো. আলমগীর কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মো. এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম গোলাপ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমি ৪-০ গোলে গাইবান্ধা সদর ফুটবল কোচিং একাডেমিকে পরাজিত করে।
আয়োজকরা জানান, নকআউট পদ্ধতিতে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ফাইনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat