×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করতে নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ বলেন, দিনাজপুর তথা উত্তরের জনপথ এ অঞ্চল এখন আর অবহেলিত ও বেকারত্ব থাকবে না। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যুব সমাজ এখন অর্থনৈতিক উন্নয়নে নানামুখী কর্মসংস্থানে সংযুক্ত হয়ে দেশের উন্নয়নের ধারায় সংযুক্ত হবে। এই প্রকল্প স্থাপনের ফলে এখানে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী কাজ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সাথে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে। তিনি বলেন, যুব সমাজকে বেকরত্ব থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এ কে এম আব্দুল্লাহ খান, এডিসি রেভিনিও মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ।
পরে হুইপ সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat