×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রান  ক্লাবের  সদস্য হলেন মুশফিক। এর আগে এই ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল।  
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংসের সুবাদে তিন ফরম্যাট মিলিয়ে ৪০৬ ম্যাচে মুশির রান গিয়ে পৌঁছায় ১৩ হাজারে। 
৭৮ টেস্টে ৪৮৭৩, ২২৯ ওয়ানডেতে ৬৬৭০ ও ৯৯টি টি-টোয়েন্টিতে ১৪৬৫ রান আছে মুশফিকের। 
বাংলাদেশের পক্ষে এই তালিকায় সবার উপরে তামিম। ৩৫৯ ম্যাচে ১৪,১৭৫ রান  আছে তামিমের। মুশফিক এখন দ্বিতীয়স্থানে। ৩৭০ ম্যাচে ১২,৫৫৩ রান  নিয়ে তৃতীয়স্থানে আছে সাকিব আল হাসান। 
তিন ফরম্যাট মিলিয়ে তামিম-মুশফিক ও সাকিবই ১০ হাজারের বেশি রান করেছেন। তাদের পর এই তালিকায় ১০ হাজার স্পর্শ করার সম্ভাবনা আছে মাহমুদুল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত ৩৬৫ ম্যাচে ৯৩৬৮ রান করেছেন মাহমুদুল্লাহ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat