×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।
অপর দিকে দু’টি সম্পাদকীয় পদসহ ছয়টি পদে জয় পায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল।
গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যস্ত চলে ভোট গ্রহণ। মোট ১৯ হাজার ৮৪৭ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দেন ১১ হাজার ৪১২ জন৷
সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু জয়লাভ করেছেন। সাদা প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন দীপা, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান। এই প্যানেল থেকে সদস্য পদে আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, রাকিবুল ইসলাম রাকিব, সামিউল ইসলাম প্রিন্স, আবুল বাশার ও জাহাঙ্গীর আলম জাহিদ।
অপরদিকে নীল প্যানেল থেকে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। নীল প্যানেল থেকে সদস্য পদে-ফয়সাল কবির সৌরভ, ফরিদুল হাসান তুষার, মশিউর রহমান মানিক, মুজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা বার এর সাবেক সভাপতি ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat