×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুবাইয়ে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। আর এই পরাজয়ের মাধ্যমে রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও হারিয়েছেন। শেষ আটে জকোভিচ চেক প্রজাতন্ত্রের ১২১ নম্বর র‌্যাঙ্কধারী জিরি ভেসেলির কাছে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। 
অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারা জকোভিচ বছরের প্রথম টুর্নামেন্ট খেলতে দুবাইয়ে এসেছিলেন। শুরুটা ভাল করার মাধ্যমে তিনি ভালভাবে কোর্টেও ফিরেছিলেন। টানা ৩৬১ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে রেকর্ড গড়া জকোভিচকে নিজের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য দুবাইয়ে অন্তত সেমিফাইনাল পর্যন্ত টিকে থাকতে হতো। কিন্তু ভেসেলি তা হতে দেননি। 
এর মাধ্যমে ২০০৪ সালের পর ‘বিগ ফোর’ খ্যাত জকোভিচ, নাদাল, রজার ফেদেরার ও এন্ডি মারের পর নতুন কোন খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করলেন মেদভেদেভ। 
টুর্নামেন্টের শুরুতেই অবশ্য রাশিয়ান মেদভেদেভকে এই অর্জনের জন্য আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন জকোভিচ। ইউএস ওপেন বিজয়ী মেদভেদেও বর্তমানে আকাপুলকো টুর্নামেন্টে খেলছেন। উয়েভগেনি কাফেলনিকভ ও মারাত সাফিনের পর তৃতীয় রাশিয়ান খেলোয়াড় হিসেবে মেদভেদেভ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেলেন। 
সাবেক জুনিয়র নাম্বার ওয়ান ভেসেলি এ সপ্তাহে দুবাইয়ে পাঁচটি ম্যাচ জিতেছেন। ২০২০ সালের পুনে ওপেনের পর প্রথম কোন এটিপি ট্যুরে তিনি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করলেন। ২৮ বছর বয়সী এই চেক খেলোয়াড় গত বছর গুরুতর সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন। এর আগে ২০১৬ সালে মন্টে কার্লোর ক্লে কোর্টে তিনি জকোভিচকে পরাজিত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat