×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে পারলেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। বিজ্ঞানে বাংলাদেশে এখনও নোবেল পুরস্কার অধরা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
রোববার সকালে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, অনন্য অর্জনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই আপনাদের মতো শিক্ষার্থী ছিলেন। আপনারাই আগামি দিনের বাংলাদেশ। আমরা স্বপ্ন নিয়ে বাঁচি। আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আজ সেটি পূর্ণ হয়েছে। আমাদের স্বপ্ন এখন ভিশন ৪১। আর এ ভিশন যারা বাস্তবায়ন করবে তারা আমার সামনে। আপনাদের সৃজনশীল কর্মদক্ষতায় এগিয়ে যাবে দেশ। আর এটি সম্ভব হবে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞাননির্ভর শিক্ষা ও গবেষণা চর্চায়।
শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের কথাকেই শিক্ষার্থীরা অনেক মূল্যায়ন করে। একজন অভিভাবকের চেয়ে অনেক বেশি মূল্যায়ন করে। তাই সঠিক শিক্ষাটা দিতে হবে। তাহলে তারা সঠিক বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে।
দুইদিনব্যাপী এ মেলা দুইটি পৃথক ভ্যনুতে অনুষ্ঠিত হচ্ছে। একটি কাজেম আলী স্কুল অ্যন্ড কলেজে অন্যটি ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রত্যেক ভ্যনুতে ৬০ জন করে মোট ১২০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat