×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বুধবার বিমান থেকে রুশ ছত্রীসেনারা নেমেছে।  
ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তারা একটি হাসপাতালে হামলা চালিয়েছে। হামলাকারীদের সাথে তাদের তুমুল সংঘর্ষ চলছে। রুশ সীমান্তবর্তী খারকিভের মোট জনসংখ্যা ১৪ লাখ। এদের অধিকাংশই রুশ ভাষাভাষি।
শহরটির সর্বত্রই সংঘর্ষ চলছে। এ অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, মূলত খারকিভের এমন কোন জায়গা নেই যেখানে গোলা হামলা চালানো হয়নি।
এদিকে কৃষ্ণসাগর তীরবর্তী খেরসন শহরটি মঙ্গলবার ঘিরে রেখে রুশ সেনারা প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছিল। ইতোমধ্যে তারা রেলওয়ে স্টেশন ও বন্দর দখলে নিয়েছে। 
নগরীর মেয়র ইগর কলিখায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। 
এদিকে আজভ সাগর তীরবর্তী বন্দর নগরী মারিওপুলে মঙ্গলবার রুশ হামলায় কয়েক’শ বেসামরিক লোক আহত হয়েছে বলে নগরীর মেয়র ভাদিম বয়েশেংকো জানিয়েছেন। 
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলছে, তারা বেলারুশ থেকেও হামলার আশংকা করছে। 
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেলারুশের সৈন্যদের উচ্চ সতর্কাবস্থায় এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি জড় করা হয়েছে। 
মন্ত্রণালয় আরো বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়া বেলারুশের সীমান্ত থেকে পদ্ধতিগতভাবে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat