×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ১১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় সলপ ইউনিয়নে দুই দুই বার নির্বাচিত সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর উদ্যোগে শতাধিক গ্রামবাসিদের নিয়ে সেচ্ছাশ্রমে রাস্তার কাজ শুরু করেন। উপজেলার সোনতলা উত্তর পাড়া বেলাল মাস্টারের বাড়ি হইতে ঘাটিনা দক্ষিণ পাড়া পর্যন্ত মাটির রাস্তা নির্মান কাজ শুরু করেন। ঐ রাস্তাটি দির্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিলো। যাতায়াতের উপযোগী ছিল না।ঐ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। রাস্তাটি নির্মান হলে স্কুল কলেজের শিক্ষার্থীরা অতি কম সময়ে তারা তাদের স্কুলে বা কলেজে যেতে পারবে। সেই সাথে এ্যামবুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত সময়ে সেবা দিতে পারবে।
স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বলেন - দির্ঘদিন ধরে সোনতলা হইতে ঘাটিনা পর্যন্ত রাস্তাটি অবহেলিত অবস্থায় ছিলো। সরকারি কোন বরাদ্দ না থাকায় গ্রামবাসিদের সঙ্গে নিয়ে সেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মান কাজ শুরু করেছি। রাস্তাটির নির্মান কাজ শেষ হলে কয়েকটি গ্রামের জনসাধারণ অতি সহজেই যাতায়াত করতে পারবে। সেই সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরা কম সময়ে স্কুল কলেজে যেতে পারবে। শুধু তাই নয় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত সময়ে তাদের সেবা দিতে পারবে। ঐ এলাকার গ্রামবাসি জানান - আামাদের প্রানের দাবি ছিল এই রাস্তাটি। এই রাস্তাটি মির্মান কাজ শেষ হলে কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা অতি অল্প সময়ে স্কুল কলেজে যেতে পারবে। রোগী নিয়ে দ্রুত এ্যামবুলেন্স যেতে পারবে। বাড়িতে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে। সেচ্ছাশ্রমে এই রাস্তাটির নির্মান কাজের উদ্যোগ নেওয়ার জন্য সলপ ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে গ্রামবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat