×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ১০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হকও (২৬) মারা গেছেন। শনিবার রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিন জনে দাঁড়াল। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এনামুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভূইয়া (২৪) ও এনামুল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাকক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় । এতে গুরুত্বর আহত হন ওই তিন আরোহী।
ওসি আরও জানান, আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। এনামুল হককে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাতে এনামুল হক মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat