×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৭
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলার জনগণের মুখে হাসি ফোটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন। 
আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) ফাউন্ডেশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  
ফরহাদ হোসেন বলেন, এ দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু তাঁর জীবন উৎসর্গ করেছেন। হাজার বছরের শৃংখলাবদ্ধ জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছেন। আর এজন্য তিনি বার বার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন। 
তিনি বলেন, ৭ মার্চের ভাষণ এই দেশ ও জাতির জন্য একটি মাইলফলক। এটি বাঙালী জাতির ঐক্যের প্রতীক। এই ভাষণে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। 
বিআইএএম-এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat