×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন-শৃঙ্খলা রক্ষা, খেলাধুলা, রাজনীতি কিংবা অর্থনীতি সকল ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 
ডিএমপি কমিশনার মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
সভায় নারী পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
আলোচনা সভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে  ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই’।
পুলিশে নারী নেতৃত্ব ও তাঁদের কর্মঘন্টার প্রসংশা করে কমিশনার বলেন, ‘আমাদের নারী পুলিশ সুপারগণ এখন কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র থেকে কখন বাসায় ফিরবো তা যেমন আমি জানিনা, ঠিক তেমনি আমাদের নারী সহকর্মীরাও বাসায় ফেরার সময় জানেন না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন’।
‘টেকসই আগামির জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যে সারা বাংলাদেশে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২২।
সভায় ডিএমপির সর্বোচ্চ নারী পুলিশ কর্মকর্তা পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন,‘নারীদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের সর্ববৃহৎ এ ইউনিটে বর্তমানে দু’হাজারের অধিক নারী সদস্য কর্মরত। জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর’।
আলোচনা সভার পূর্বে কেক কেটে ও নারী পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এসময় বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat