×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মস্কো বুধবার সকালের জন্য ইউক্রেনে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। বেসামরিক জনগোষ্ঠীকে চলে যাওয়ার সুযোগ করে দিতে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার বার্তা সংস্থা এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনে মানবিক অপারেশনের দায়িত্বে নিয়োজিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সেল মঙ্গলবার জানায়, ‘২০২২ সালের ৯ মার্চ মস্কো সময় সকাল ১০ টা (গ্রিনিচমান সময় ০৭০০ টা) থেকে রাশিয়ান ফেডারেশন ‘যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং তারা মানবিক করিডোরের সুযোগ করে দিতে প্রস্তুত রয়েছে।’
তারা আরো জানায়, রাশিয় াবিভিন্ন রুট এবং ৯ মার্চ মস্কো সময় ০৩:০০ টার আগে ইউক্রেনের সাথে মানবিক করিডোরের সময় শুরুর ক্ষেত্রে সম্মত থাকার প্রস্তাব করছে।
মঙ্গলবার সকালে বিশেষ করে সুমিশহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হয়। ওই দিন সেখান থেকে গাড়ির দুইটি বহর ছেড়ে যায়। রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকেও লোকজন সরিয়ে নেয়াহয়।
তবে বন্দর নগরী মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সাম্প্রতিক বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ব্যর্থতার জন্য কিয়েভ ও মস্কো একে অপরকে দায়ী করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat