×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘আইকনিক’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয়ভাবে  কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে  আজ এ কথা জানানো হয়েছে।
গত শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটিতে কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু ঘটে ওয়ার্নের। ময়না তদন্ত শেষে পরে জানানো হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। থাইল্যান্ড থেকে ওয়ার্নের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
একটি বিবৃতিতে ভিক্টোরিয়া সরকার জানায়,রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ-স্পিনারের শেষকৃত্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। জনসাধারনের জন্য অনুষ্ঠানটি  উন্মুক্ত থাকবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে  দেওয়া এক বিবৃতিতে  আরো বলা হয়, ‘ওয়ার্ন ‘শুধু একটি ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিত করেননি, তিনি এটিকে সংজ্ঞায়িত করেছেন।’
পুরো শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে  পরবর্তীতে বিশদভাবে জানানো হবে। 
ভিক্টোরিয়া প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ওয়ার্নিকে বিদায় জানানোর জন্য ‘জি’ এর চেয়ে উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’
বিবৃতিতে তিনি বলেন, ‘ভিক্টোরিয়ার জনগণ ৩০ শে মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে আমাদের রাজ্যে এবং খেলাধুলায় তার অবদানের জন্য ওয়ার্নকে  শ্রদ্ধা জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat