×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে। 
আজ সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপি’র সময় শেষ হয়ে এসেছে।
‘সরকারের সময় শেষ হয়ে এসেছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির’ই সময় শেষ হয়ে এসেছে। সরকারের নয়।
‘বিএনপি এ দেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা সরকার ধ্বংস করে দিয়েছে’, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে বিএনপি’র অবদান কী? আসলে তাদের কোন অর্জনই নেই।
তিনি বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি। 
বিএনপি’র শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য ছিল। দুর্নীতিতে পর পর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। 
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এদেশের মানুষের ভাষার অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌযোগাযোগসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, নতুন নতুন রেল যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দারিদ্র বিমোচন, গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ প্রদান এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগ সৃষ্টিসহ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইলফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 
ওবায়দুল কাদের বলেন, যার ফলে এক সময়ের মঙ্গা,খরা, দুর্যোগ-দুর্ভিক্ষ কবলিত ও দারিদ্র পীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বিএনপি আজ যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং  যাবেই। 
বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরী দিয়ে কখনো ঠেকাতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat