×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ১৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন
এর আগেরদিন করোনায় একজনের মৃত্যু ও ৩২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ।।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঢাকা ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat