×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ১৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকেই অস্বীকার করার নামান্তর।  
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ড. হাছান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই পাঁচ হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে প্রথম বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না।’
তথ্যমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তা সুপ্রতিষ্ঠিত করা। সমস্ত সাম্প্রদায়িকতাকে উপড়ে ফেলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নির্মূল করে বঙ্গবন্ধু ও তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোই আজকের শপথ, দ্ব্যর্থহীনভাবে বলেন ড. হাছান।
এর পরপরই এ মাসের ৩১ তারিখ পর্যন্ত বর্ধিত মুজিবশতবর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত ১৭-১৮ মার্চ দু’দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat