×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন (ডিপিওএ)-’এর সফল বাস্তবায়নে আন্তর্জাতিক সংহতি ও অংশিদারিত্ব প্রয়োজন।
গতকাল জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলনের প্রথম পর্বে তিনি একথা বলেন। এলডিসি-৫ কনফারেন্সের প্রস্তুতি পর্বে রাষ্ট্রদূত ফাতিমা ও জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ববরে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি কোভিড-১৯ অতিমারির ভয়াবহতা এবং এর মোকাবিলা ও সাড়া দানের ক্ষেত্রে অসমতার চিত্র তুলে ধরেন এবং ডিপিওএ গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রসমুহের প্রতিশ্রুতি ও সংহতির জন্য ধন্যবাদ জানান।
ডিপিওএ এর প্রক্রিয়া বাস্তবায়নকালে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাসমূহের অব্যাহতভাবে সংশ্লি¬ষ্ট থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে জাতিসংঘের সংস্থা, তহবিল ও কর্মসূচিসমূহ ডিপিওএ-কে কৌশলগত পরিকল্পনায় সন্নিবেশনে এবং এলডিসির দেশগুলোর বাস্তবতা ও চাহিদার বিবেচনা উন্নয়নে জাতিসংঘের প্রভাব কাজে লাগাতে গুরুত্বারোপ করেন।
সভার শুরুতেই কাতারের উপপ্রধানমন্ত্রী সেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এলডিসি-৫ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। বৈঠকে আরো বক্তব্য রাখেন স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক সভাপতি মালাউয়ের প্রেসিডেন্ট লাজারাজ চাকভেরা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। অনুষ্ঠানে জাতিসংঘের উল্লে¬খযোগ্য সংখ্যক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat