×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে আলোকিত জীবন গড়তে নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল এমপি। তিনি আজ রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে শেখ রাসেল জাতীয় শিশু - কিশোর পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামছুল আলম, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, সাবেক এমপি ও চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, যারা বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছিলো, স্বাধীনতা বিরোধী সেই চক্রের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
পরে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বিভিন্ন শাখার সদস্যদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat