×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২২
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।মঙ্গলবার সকালে জেলার রাজস্থলী-বান্দরবান সীমান্তবর্তী বালুমূড়া পাড়ার পাশবর্তী কেচিপাড়াতে মগ লিবারেশন পার্টি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের গোলাগুলিতে তিনজন নিহত ও দুইজন আহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গ্রুপের স্বশস্ত্র সন্ত্রাসীরা মগ লিবারেশন পার্টির সদস্যদের টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনা স্থলেই মগ লিবারেশন পার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। পরে উভয় পক্ষই বন্দুক যুদ্ধে লিপ্ত হয়।
গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খয় মিঙ মার্মার ছেলে। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিলো বলেও জানা গেছে।
বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানিয়েছেন- ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানান, বান্দরবান-রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা না পৌঁছানো পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছিনা। নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat