×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্দর শহর মারিউপোলে এখনো প্রায় এক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, লোকগুলো রুশ বাহিনীর ক্রমাগত হামলার কারণে কোথাও পালাতে পারছে না। খবর প্রকাশ করেছে বিবিসি ও আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আজকের তথ্যমতে, শহরে এখনো অমানবিক পরিবেশে প্রায় এক লাখ রয়ে গেছে। তাদের জন্য কোনো খাদ্য, পানি ও মেডিসিন নেই। অবিরাম গোলাগুলি ও বোমাবর্ষণের মধ্যে মানবেতর জীবনযাপন করছে লোকগুলো।’
তিনি বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু রুশ বাহিনীর সন্ত্রাসের কারণে সেই কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার একটি মানবিক করিডোর রাশিয়ার আটকে দিয়েছে। ইউক্রেন সরকারের কর্মী ও তাদের বাস চালককে বন্দী করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সব ধরনের বাধা সত্ত্বেও মঙ্গলবার মারিউপোল থেকে ৭ হাজার ২৬ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। গত দুই সপ্তাহে ইউক্রেন এক লাখেরও বেশি মানবিক সহায়তা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat