×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনা অতীতের মতো এ বছরও রাজধানীর মোহাম্মদপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১)তাদের প্রতি শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ফল, ফুল ও মিষ্টি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারি প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী তাদের কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধারা এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
তারা বিশেষভাবে উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ভাল থাকেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও থাকার ব্যবস্থা করায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ ও আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তোলে একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
তারা প্রধানামন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat