×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ম্যাচে ফিরেই শনিবার গোল পেয়েছেন  ক্রিস্টিয়ান এরিকসেন। একই রাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন।
হৃদ রোগে আক্রান্ত হবার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে শনিবার দুই মিনিটের মধ্যেই জোড়ালো শটে গোল করে আবেগাপ্লুত হয়ে পড়ন ডেনমার্কের তারকা এরিকসেন। তবে আমস্টারডামে বিশ্বকাপ কোয়ালিফায়ার হল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে গেছে তার দল ডেনমার্ক।   
গত জুনে কোপেনহেগেনে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের ওপেনিং ম্যাচে ডেনমার্কের বিপক্ষে  খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন  এরিকসেন। এর পর সুস্থ হয়ে প্রথমবারের মত জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি।
এটি ছিল তার ১১০ ম্যাচে ৩৭তম আন্তর্জাতিক গোল। ম্যাচটি ছিল আয়াক্সের হোম ভেন্যু আমস্টারডাম অ্যারেনায়। ডাচ ওই ক্লাবের হয়ে ১৬২টি ম্যাচ খেলেছেন এরিকসেন। জয় করেছেন ৫টি ট্রফি। তন্মধ্যে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনটি লীগ শিরোপা রয়েছে।  
এদিকে হ্যারি কেনের পেনাল্টি থেকে দেয়া শেষ মুহুর্তের গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় পেয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দলই। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনের আরো কাছে পৌঁছে গেছেন কেন। পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ইংল্যান্ডের হয়ে কেনের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টি। এর ফলে তিনি ইংলিশ কিংবদন্তী গ্যারি লিনেকারকে টপকে দ্বিতীয় সর্বাধিক গোলদাতার আসন লাভ করেছেন। তার সহাবস্থানে আছেন ববি চার্লটন। ৫৩ গোল করে শুধুমাত্র ওয়েন রুনি এখন তালিকার শীর্ষস্থান দখল করে আছেন।
ম্যাচের ২২ মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলটি পরিশোধ করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়ে আনেন লুক শ’। ম্যাচের ৭৮ মিনিটে গোল করে ইংলিশ জয় নিশ্চিত করেন কেন।
খেলা শেষে ইংলিশ অধিনায়ক বলেন,‘যে কোন মুহুর্তে যে কোন সুযোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এটি করতে পেরে আমি গর্ববোধ করছি। তবে আমরা পরের ম্যাচে গোলের দিকে তাকিয়ে আছি। এ জন্য আমি কঠোর অনুশীলন ও যথেষ্ঠ পরিশ্রম করছি।’
সিনসেইমে অনুষ্টিত আরেক প্রীতি ম্যাচে চেলসি জুটি কাই হাভার্টজ ও টিমো ওয়ার্নারের গোলে ইসরাইলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করেছে জার্মানি।
এদিকে আলবেনিয়ার বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে ২০১০ বিশ্বকাপ বিজয়ী স্পেনকে। বার্সেলোনায় অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে স্পেন। ২০০৪ সালের পর এই প্রথম কাতালানিয়ায় খেলতে নেমেছিল জাতীয় দল। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফেরান টরেস। ১০ মিনিট পর গোলটি পরিশোধ করেন মির্তো উজুনি। ম্যাচের শেষ মিনিটে জয়সুচক গোল করে স্পেনের মান বাঁচান দানি ওলমো। এই নিয়ে আলবেনিয়ার বিপক্ষে আট ম্যাচে অস্টম জয় নিশ্চিত করল স্পেন।   
শনিবার ডাবলিনে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে শীর্ষ র‌্যাংকধারী বেলজিয়ামকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat