×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৩-২৯
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা কাতার-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক, গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দু’দেশের সংসদীয় গ্রুপের সফর বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
স্পিকার  বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সর্ম্পকের  কারণে কাতার বাংলাদেশী অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। কাতার ও বাংলাদেশের জনগণের আচার-সংস্কৃতিতে অনেক সাদৃশ্য রয়েছে। শূরা কাউন্সিলে চারজন নারী সদস্যের অংশগ্রহণ কাতারে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত। ২০১১ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে কাতার থেকে বাংলাদেশ এলএনজি ক্রয় করছে, যা এদেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন স্পিকার।
বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথমবারের মতো ২০২১ সালে কাতারে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হওয়ায় জনগণ সন্তুষ্ট হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মজলিসে শূরা ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দ’ুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এসময়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।  এ সময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat