×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনের কাছে সাঁজোয়াযান বিধ্বংসী অতিরিক্ত ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাবে। খবর এএফপি’র।
এক বিৃতিতে ব্লিনকেন বলেন, আরো ‘সাঁজোয়াযান বিধ্বংসী ব্যবস্থার জন্য ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে কিয়েভকে অতিরিক্ত ১০ কোটি ডলার মূল্যের সামরিক সাহায্য দিতে আমি অনুমোদন দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘বুচা ও ইউক্রেনে রুশ বাহিনীর চালানো নৃশংসতায় বিশ্ব বিস্মিত ও হতভম্ব।’
পৃথক এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, অতিরিক্ত এ তহবিল সাঁজোয়াযান বিধ্বংসী আরো জাভালিন ব্যবস্থার জন্য ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে ব্যবহার করা হবে।
তিনি উল্লেখ করেন, ইউক্রেন তাদের দেশকে রক্ষায় অনেক কার্যকর শোল্ডার-লঞ্চ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
গত ১ এপ্রিল পেন্টাগন ইউক্রেনের সামরিক বাহিনীকে অতিরিক্ত ৩০ কোটি ডলার দেয়ার ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat