×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
আজ বুধবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানামুলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। 
এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পন না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। 
এর আগে আজ  বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেফতার করা হয়। 
 ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রনী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর পুড়িয়ে মারার উদ্দেশ্য আগুন ধরিয়ে দেয়।এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।
এই ঘটনায় বিএনপির নেতা ইশরাকসহ ৪২ জনের বিরদ্ধে মতিঝিল থানায় মামলা করেন ঔ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat