×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ১২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় ইকো ট্যুরিজম ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ভিসি’র কার্যালয়ে খুবি ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা বাংলাদেশ ইকোট্যুরিজম অ্যান্ড কনজারভেশন এলায়েন্স (বিইসিএ)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার পর তিনি একথা বলেন।
ইকো ট্যুরিজমকে জোরদার করা ও সুন্দরবনে বিভিন্ন গবেষণার জন্য সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডি এর সহায়তায় বিইসিএ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। খুবি ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং চিফ অব পার্টি অব বিইসিএ, ক্রিস শিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ভিসি তার বক্তৃতায় বলেন, খুবি ও বিইসিএ’র মধ্যে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর হওয়ার পর একাডেমিক ক্ষেত্রে গবেষণার ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এর ফলে সুন্দরবন ও অন্যান্য সংরক্ষিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটন সক্ষমতা বৃদ্ধির জন্য, বনাঞ্চলে জীববৈচিত্র সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার উন্নয়ন এবং সুন্দরবনকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাতে গবেষণা চালানো যাবে।
খুবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিন প্রফেসর ড. মো. ইফতেখার শামস, ইউএসএ মিলস পার্টনারশিপের ভাইস-প্রেসিডেন্ট ক্রিস অ্যাডামস ও কনজারভ্যাশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অব সালিমান ইন্টারন্যাশনাল লের পরিচালক ক্লোয়েই কিং অন্যান্যের মাঝে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat