×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, যে পরিচয়ে থাকুক না কেন, আগুন সন্ত্রাস ও জঙ্গী হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আসতে হবে।
তিনি বলেন, আগুন সন্ত্রাস ও জঙ্গী হামলার অপরাধীদের দমন করা মানে রাজনৈতিক নির্যাতন না বা বিরোধী দলকে ধ্বংস করা না। 
আজ সোমবার তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করার আগে বিএনপি নেতাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়ে ইনু বলেন, দলটির অনেক নেতাই আগুন সন্ত্রাসের প্রত্যক্ষ নেতৃত্ব প্রদান করেছেন। বিএনপির অনেক নেতাই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জঙ্গী সন্ত্রাসের অপরাধের সঙ্গে জড়িত আছে। মানুষ পোড়ানোর গন্ধ যার-যার গায়ে আছে তাদেরকে করাগারে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, মানুষ পোড়ানোর গন্ধ গায়ে রেখে এখন আতর মেখে ভোল পাল্টে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাস্ত করবে না। 
ইনু এমপি বলেন, যার-যার দেশের রাজনীতি তার-তার। ভীনদেশের কায়দায় এদেশে কিছু করা যাবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
এ সময় স্থানীয় মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat