×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ১০৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিলে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের জুনে অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
ডা. দীপু মনি বলেন, ‘বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীরা ২০২০ সালে অষ্টম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষাও দিতে পারেনি এবং নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। যদিও এই পুরো সময়টায় তাদের অনেকেই অনলাইন টেলিভিশনে ক্লাসে অংশ নিয়েছে, অনেকেই হয়তো অনলাইনের ক্লাসে অংশ নিয়েছে ও অ্যাসাইনমেন্ট করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পুর্নবিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বর্তমানে যারা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছে, তারা ২০২৩ সালে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীদের গত বছরের ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস করার কথা ছিল, কিন্তু তারা ক্লাস করতে পেরেছেন চলতি বছরের ২ মার্চ থেকে। অর্থাৎ ইতোমধ্যেই তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক শ্রেণিকার্যক্রম অব্যাহত থাকলে তারা সর্বমোট ২০০ কার্যদিবস অংশগ্রহণ করতে পারবে (স্বাভাবিক অবস্থায় যা ৩৩০ কর্মদিবস)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ও এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের মার্চ পর্যন্ত চলবে।
চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ের পূর্ণ নম্বর ও  সময়ে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat