×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ১২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, বাংলা নববর্ষ বাঙ্গালীর নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, মোঘল আমলে সূচনা হওয়া নববর্ষ উদযাপন এখন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে থাকে। প্রত্যেকে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে অনেক সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বর্ষবরণ করে।
প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের মহামারীর কারণে এই উৎসব গত দু’বছর পালন করা বাধাগ্রস্থ হলেও এ বছর প্রাণের ছোঁয়ায় সকলেই বর্ষবরণ উৎসব করতে পারছে।
মাহবুব আলী আজ সকালে জেলার শিল্পকলা একাডেমীতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এর আগে ভোরে স্থানীয় শিরিষতলার লন টেনিস মাঠে বর্ণমালা খেলাঘর নব সূর্যকে বরণ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শোভাযাত্রার উদ্ভোধন করেন এডভোকেট মো. আবু জাহির এমপি। এতে জেলা প্রশাসকসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এছাড়াও সকাল সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজন করা হয় লোকজ মেলার। বিমান প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্ভোধন করেন।
দুই বছর করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ থাকার পর হবিগঞ্জে প্রাণের ছোয়ায় বর্ষবরণ করা হয়েছে। সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নব সূয্যকে বরণ, আলোচনা সভা, র‌্যালি, সঙ্গীত, নূত্যাষ্টানের মধ্য দিয়ে বর্ষবরণ পালিত হয় সর্বত্র।
সরকারী বৃন্দাবন কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিকের গান সকলকে মুগ্ধ করে। খেলাঘরের ধামালী উৎসবে ছোট বড় সবাই অংশ নিয়ে প্রাণবন্ত করেন অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat